প্রধান তথ্য কর্মকর্তা হলেন জয়নাল আবেদীন

প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে জয়নাল আবেদীনকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার তথ্য মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ -১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব রুজিনা সুলতানার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার সুপারিশ মোকাবেক বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা মো. জয়নাল আবেদীনকে প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে পদোন্নতি দিয়ে তথ্য অধিদফতরে পদায়ন করা হলো।

মো. জয়নাল আবেদীন রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের প্রেস সচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন বেগম কামরুন নাহার। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেলে শূন্য হয় পদটি।