প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গেই যাবতীয় ব্যস্ততা এখন মালাইকার অরোরার। বেশ সুখের দিন কাটাচ্ছেন বলা যায় তিনি। প্রেম নিয়ে নানা সমালোচনা উঠলেও সেসবের পাত্তা দিচ্ছেন না তিনি।
অনলাইনে তাকে নিয়ে নানা সমালোচনা, সেসবেরও জবাব দিচ্ছেন না তিনি। বরং সমালোচকদের জন্য একটি বার্তা ছেড়েছেন মালদ্বীপ সৈকত থেকে। সেখানে অবকাশ যাপন করছেন এখন তিনি।
বয়সের ছোট অর্জুনের সঙ্গে প্রেম নিয়ে এখনো ট্রলের শিকার হচ্ছেন মালাইকা। এর মধ্যে যোগ হয়েছে, গত ১৯ এপ্রিলে এ জুটির বিয়ের গুঞ্জন। তাই ইনস্টাগ্রামে সমালোচকদের কড়া জবাব দিলেন এ বলিউড তারকা।
ইনস্টাগ্রামে মালদ্বীপ সৈকতের বিকিনি পরা ছবিতে বেশ হাসিখুশি দেখা গেছে মালাইকাকে। ক্যাপশনে তিনি লিখেন, সুখী থাকাটা ইচ্ছার ব্যাপার। আমি সুখকে বেছে নিয়েছি। আমি মনে করি, সুখী থাকাটাই আমার জন্য ভালো। আপনার সমালোচনা আর নেতিবাচকতা আপনার মধ্যেই রাখুন। আপনার ঘৃণা ছড়ানো থেকে আমাকে বাদ দিন।