বল ট্যাম্পারিংয়ের শাস্তির এক বছর কাটিয়েছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। বিশ্বকাপ দিয়েই হয়তো অস্ট্রেলিয়ার হয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তারা। কিন্তু নতুন শুরুর পর সফল হতে হলে বা দলে মিশতে হলে ওয়ার্নারের জন্য একটি পরামর্শ রেখেছেন গ্রায়েম স্মিথ। সাবেক দক্ষিণ আফ্রিকার অধিনায়কের মতে, ওয়ার্নারের দম্ভ বেশি। স্মিথ বলেন, ‘ওয়ার্নার দুর্দান্ত একজন ব্যাটসম্যান। কিন্তু ওর সমস্যাটা অন্য জায়গায়। দলে অনেকের সঙ্গে তার সমস্যা হয়। সে এমন মানসিকতার। তাকে এই অবস্থা থেকে ফিরতে হবে। কারণ এখন ক্রিকেট অস্ট্রেলিয়াকে তার বেশি প্রয়োজন।’’