টানা পঞ্চমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন লিকুদ পার্টি। গত মঙ্গলবার দেশটির সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ডানপন্থি জোট সরকার গঠন করতে যাচ্ছেন নেতানিয়াহু।
গতকাল বুধবার ৯৬ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ৩৭টি আসন। তার প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থি নীল ও সাদা জোট পেয়েছে ৩৬টি আসন।
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের আসন সংখ্যা ১২০টি। কিন্তু এ পর্যন্ত কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি নির্বাচনে। দেশটিতে সব সময় জোট সরকার গঠিত হয়েছে। গত মঙ্গলবারের নির্বাচনেও কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ডানপন্থিদের নিয়ে নেতানিয়াহুর জোট সরকার গঠনের পথ সুগম হয়েছে। ডানপন্থিরা সব মিলিয়ে ৬৫টি আসনে জয় পেয়েছে। ফলে নির্বাচনে ডানপন্থিদের জয় হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে।