ভাষাসৈনিক আবুল কালাম আজাদের মৃত্যুবার্ষিকী আজ

আজ ১১ এপ্রিল ভাষাসৈনিক ও শিক্ষাবিদ, চট্টগ্রাম সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক জিএস (১৯৪৯-৫০), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদের ১৯তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মরহুমের কবর জিয়ারত, কোরআন খতম, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

১২ এপ্রিল সকাল ১০টায় আবুল কালাম আজাদ নাগরিক স্মরণসভা পরিষদের উদ্যোগে গাছবাড়িয়া নিতাই গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী নাগরিক স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।