নরসিংদীর বেলাবতে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের ঘটনা অর্থের বিনিময়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
ধর্ষণের ঘটনা অর্থের বিনিময়ে ধামাচাপা দিতে চাচ্ছে ধর্ষক হাবিবুর রহমান (৪৫) ও এলাকার কিছু প্রভাবশালী মহল। ঘটনাটি ঘটেছে উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামে।
ধর্ষক হাবিবুর রহমান (৪৫) উপজেলার আমলাব ইউনিয়নের উজিলাব গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।
ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উজিলাব গ্রামের হাবিবুর রহমান একই গ্রামের বাক প্রতিবন্ধী কিশোরী মেয়েকে তার পোলট্রি ফার্মের ভেতরে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে ধর্ষক হাবিব ও এলাকার কিছু প্রভাবশালী মহল অর্থের বিনিময়ে ঘটনাটি গোপনে মীমাংসার চেষ্টা করে।
এলাকাবাসী জানায়, ধর্ষক হাবিব প্রভাবশালী অন্যদিকে নির্যাতিত প্রতিবন্ধী মেয়েটি দরিদ্র হওয়ায় ধর্ষক ও এলাকার কিছু মাতব্বর ধর্ষিতার পরিবারকে টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করছে।
ধর্ষিতার মা জানায়, আমি বাড়িতে না থাকায় আমার বুদ্ধি প্রতিবন্ধি মেয়েকে কৌশলে ডেকে নিয়ে হাবিব মিয়া নিজের পোলট্রি ফার্মে জোর পূর্বক ধর্ষণ করে । এ ঘটনার তিনি ন্যায্য বিচার দাবি করেন ।
ঘটনার প্রত্যক্ষদর্শী মিলন মিয়া ও আলমগীর হোসেন জানায়, ধর্ষিতা হাবিব মিয়ার দূর সম্পর্কের ভাগনি হয়। আগেও দু-তিনবার এরকম ঘটনা ঘটেছে বলে শুনেছি। কোন প্রমাণ না থাকায় বিচার হয়নি। এবার হাতে নাতে এলাকাবাসীর কাছে ধরা পড়ায় ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
বেলাব থানার ওসি (তদন্ত) আরিফুর ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, তবে কেউ এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।