রাজধানীর মহাখালী এলাকায় মেয়েদের শরীরের স্পর্শকাতর অঙ্গের ভিডিও ধারণ করতে গিয়ে ধরা পড়েছে এক যুবক।
দেবলীনা দৃষ্টি দাস নামে এক নারী ফেসবুক ব্যবহারকারী তার ফেসবুকে এ ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
তিনি লিখেছেন, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর বিল্ডিংয়ের সামনে এই ঘটনা ঘটেছে।
ফেসবুকে তিনি কিছু ছবি ও একটি ভিডিও দিয়ে লেখেন, 'ছবিতে পাঞ্জাবি পরা মানুষরূপী জানোয়ারটা তার মোবাইল দিয়ে রাস্তায় তখন থাকা সবগুলা মেয়ের বুকের ভিডিও করছে।'
'যতগুলা মেয়ে তার সামনে দিয়ে, কিংবা পাশ দিয়ে হেঁটে গিয়েছিল প্রত্যেকটা মেয়ের জুম করে সে বুকের ভিডিও করে।'
'আমি বলতে বাধ্য হচ্ছি সে তার যৌন ক্ষুধা মেটানোর জন্য আমার বোনদের ভিডিও করে।'
'সৌভাগ্যবশত আমি ও আমার বান্ধবী সেখানে ছিলাম। মরাও তার ভিডিওতে আসার আগেই টের পাই এবং তাকে ডাক দিলেই সে তার ভিডিও করা বন্ধ করে দেয়।'
'তার এই হাস্যোজ্বল চেহারার পিছনে যেই হ্রিংস মনোভাব ছিল সেটাও আপনাদের জানা দরকার।'
দেবলীনা দৃষ্টি দাস নারীদের উদ্দেশ্য করে বলেন, 'আমার সব বোনদের উদ্দেশ্যে একটাই কথা বলব আপনারা প্লিজ চুপ করে থাকবেন না। নারী শক্তি কি তা ওদের মতো জানোয়ারদের সেটা দেখিয়ে দিবেন।'
ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক অভিযুক্ত ব্যক্তিকে মারধর করছেন। এ বিষয়ে এ ফেসবুক ব্যবহারকারী বলেন, 'অনেক ধন্যবাদ উপস্থিত থাকা ওই মানুষগুলোকে যাদের মধ্যে বেশিরভাগই ব্র্যাকের স্টুডেন্ট ছিল। আপনাদের অনেক ধন্যবাদ। আর সব থেকে বেশি ধন্যবাদ ওহী ভাইয়া তোমাকে। কারণ তুমি না দেখলে এই জানোয়ারটাকে আজ হাতেনাতে ধরতে পারতাম না।'