গোপালগঞ্জে পরিচ্ছন্ন ক্যাম্পাস প্রতিযোগিতা

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিডি-ক্লিন আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

বিডি-ক্লিনের উপদেষ্টা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হরেন্দ্র নাথ মন্ডল, আওয়ামী লীগ নেতা ইলিয়াস হক, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, বিডি-ক্লিনের জেলা সমন্বয়ক সুজন দাস প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগামী দুই মাস ধরে নিজ নিজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর এই প্রতিযোগিতা হবে।