বিশ্বকাপ শুরুর সাত সপ্তাহ আগে কোচ রিচার্ড পাইবাসকে বরখাস্ত করল ওয়েস্ট ইন্ডিজ। পাইবাসের বদলে দলটির সাবেক অধিনায়ক ফ্লয়েড রেইফারকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রেইফারের অধীনেই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজ।
২০০৯ সালে উইন্ডিজ জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররা যখন বিদ্রোহ করেছিল, তখন বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে এবং পরে সে বছর হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অধিনায়কত্ব করেছিলেন রেইফার। ৪৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারকে এবার কোচ হিসেবে বেছে নিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।
পাইবাসকে বরখাস্ত করা এছাড়াও উইন্ডিজ ক্রিকেট বোর্ডের পুরো নির্বাচক কমিটি বাতিল ঘোষণা করে দেয়া হয়েছে। যার ফল ২০১৩ থেকে নির্বাচকের এবং ২০১৬ থেকে প্রধান নির্বাচকের দায়িত্বে থাকা কোর্টনি ব্রাউন দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন। তার বদলে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার রবার্ট হেইন্স।