ঘুমন্ত নারীকে ধর্ষণে দোষী এই ক্রিকেটার

দুই বছর আগে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ইংল্যান্ডে খেলা অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালক্স হেপবার্নের বিরুদ্ধে। ভুক্তভোগী সেই নারী মামলাও করেন আদালতে। দুই বছর পর সেই মামলায় হেপবার্নকে দোষে সাব্যস্ত করেছে আদালত।

২৩ বছর বয়সী হেপবার্ন উস্টারশায়ারের সাবেক ক্রিকেটার। দুটি লিস্ট ‘এ’ ম্যাচ ও ৫টি ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছিলেন। কিন্তু ধর্ষণের অভিযোগের পর তার ক্রিকেট ক্যারিয়ার থমকে যায়। উস্টারশায়ার থেকে বহিষ্কার হন।

ঘটনাটা ঘটে ২০১৭ সালের ১ এপ্রিল। ভুক্তভোগী নারীটি হেপবার্নের সতীর্থ ও রুমমেট জো ক্লার্কের সঙ্গে সম্মতিসূচক যৌন কর্মে লিপ্ত হয়েছিলেন। পরে জো ক্লার্কের অনুপস্থিতিতে ঘুমন্ত অবস্থায় থাকা নারীটিকে হেপবার্ন ধর্ষণ করেন বলে অভিযোগ করেন নারীটি।

অভিযোগে নারীটি বলেন, চোখ মেলে তিনি হেপাবার্নকে দেখতে পান। যিনি কিনা ফ্ল্যাটের অন্য কোথাও ছিলেন। তবে হেপবার্ন বলেছিলেন, নারীটির সম্মতিতেই তারা যৌন ক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন।

উস্টারশায়ার ক্রাউন কোর্ট এদিন তাকে অভিযোগটিতে দোষী হিসেবে রায় দেন। তবে একই ভুক্তভোগীর করা অন্য একটি মামলায় খালাস পেয়েছেন।

উস্টারশায়ার ক্রাউন কোর্ট প্রসিকিউটর রায় পড়ার সময় দীর্ঘশ্বাস ফেলেন হেপবার্ন। হাত দিয়ে নিজের মুখ ঠেকে রেখেছিলেন।