হবিগঞ্জ আইনজীবী সমিতি

সভাপতি বদরুল শরীফ সম্পাদক

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিরঙ্কুুশ বিজয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। সাধারণ সম্পাদকসহ ৯টি পদ পেয়েছে এ প্যানেল। অপরপক্ষে  সভাপতিসহ ২টি পদে বিএনপি সমর্থিত, জাসদ সমর্থিত ১ ও ২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৪টি পদের মধ্যে যুগ্ম সম্পাদক দেওয়ানী শাখার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৩টি পদে নির্বাচন হয়। যারা বিজয়ী হলেন : সভাপতি বদরুল মিয়া, সহসভাপতি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি শাখা) মোহাম্মদ আশরাফুল আলম, যুগ্ম সম্পাদক  (দেওয়ানি শাখা), জ্যোতিশ চন্দ্র গোপ, লাইব্রেরি সম্পাদক দেওয়ান জাকির হোসেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আলী মোহাম্মদ সারওয়ার, সিনিয়র সদস্য মোহাম্মদ আইউব আল আনসারী, কুতুব উদ্দিন শাহ, মো. জসিম উদ্দিন, লতিফুর রহমান, জুনিয়র সদস্য : মুহাম্মদ হারুন, খোকন চন্দ্র গোপ, মো. মোস্তাফিজুর রহমান । এক বছর মেয়াদি এই নির্বাচনে মোট ৫৯০ জনের মধ্যে ৫৩১জন ভোটার ভোট প্রদান করেন।