ফেইসবুকে ‘ধর্ম নিয়ে কটূক্তি’, জবি শিক্ষার্থী ফাহাদ গ্রেপ্তার

ফেইসবুকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র ফরহাদ হোসাইন ফাহাদকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মশিউর রহমান বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ফাহাদকে আমরা গ্রেপ্তার করেছি। সে এখন কোর্টে আছে।’ ফাহাদ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। জানা গেছে, ফেইসবুকে এক স্ট্যাটাসে ইসলাম ও নবীকে (স.) নিয়ে সে কটূক্তি করে। এরপর ফাহাদের ‘ফাঁসি’র দাবিতে কয়েক দিন ধরে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে আসছিলেন শিক্ষার্থীরা।