কুকুরকে বলা হয় মানুষের বিশ্বস্ত সহযোগী। তেমন একটি ঘটনার প্রমাণ মিলেছে ভারতের উত্তর প্রদেশে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, এক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ বেঁচেছে ৩০ জনের।
১২ এপ্রিল রাতে স্থানীয় এক বাড়িতে আগুন লাগে। কুকুরের ডাকে ঘুম ভাঙলে বাসিন্দারা নিরাপদে বেরিয়ে আসে। কিন্তু সিলিন্ডারে বিস্ফোরণে মারা যায় কুকুরটি।
এক প্রত্যক্ষদর্শী জানান, কুকুরের চিৎকারে সবাই সতর্ক হয়ে যায়। এরপর তারা নিরাপদে বেরোতে সক্ষম নয়। এর পরপরই বিস্ফোরণে কুকুরটি মারা যায়।
ওই প্রতিবেদনে বলা হয়, বাড়িটির বেসমেন্ট ও প্রথম তলায় রয়েছে ফার্নিচার কারখানা। দ্বিতীয় তলায় রয়েছে একটি ইলেকট্রনিক শোরুম। উপরের বাকি দুই তলায় কয়েকটি পরিবার বসবাস করতো।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিনয় কুমার জানান, শর্টসার্কিটের কারণে প্রথম বেসমেন্টে আগুন ধরে। এরপর সিলিন্ডার বিস্ফোরণে আগুন আশপাশের চারটি ভবনে ছড়িয়ে পড়ে।
বেআইনিভাবে ফার্নিচার কারখানা স্থাপনের কারণে এ ঘটনায় বাড়িটির মালিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।