রাজধানীর রামপুরা থেকে সানজিদা ইয়াসমিন সূচি (৪০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে রামপুরার বনশ্রী ব্লক সি ২ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির ৫ তলার একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ভাড়া বাসায় সূচি তার স্বামী ইস্টার্ন ব্যাংক লিমিটেড সাভার শাখার কর্মকর্তা রায়হান মোস্তফা ও তিন সন্তান নিয়ে থাকতেন।
সূচির খালাশাশুড়ি ফোন দিয়ে বলেন, সূচি রুমে ঢুকেছে। আর বের হচ্ছে না। প্রায় দুই ঘণ্টা হয়ে গেছে। খবর পেয়ে তারা দ্রুত ছুটে যান। বিকল্প চাবি দিয়ে রুম খুলে দেখতে পান ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছেন সূচি। রামপুরা থানার ওসি কুদ্দুস ফকির জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।