আপাতত জায়গা বুঝে নেবে বিসিবি

পূর্বাচলে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আলোর মুখ দেখতে বছর তিনেক সময় লাগবে। আগামী শীতের মৌসুমের আগে অবশ্য কাজে হাত দেওয়া যাবে না। এই মাসেই ৩৭ একরের বেশি জায়গার পজিশন বুঝে নেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচলে ৩৭.৪৯ একর জমি এই ‘স্টেট অব দ্য আর্ট ক্রিকেট স্টেডিয়াম’-এর জন্য বরাদ্দ দিয়েছেন। প্রতীকী মূল্যে তা মিলেছে। সেখানে আইকনিক একটি নিজস্ব স্টেডিয়াম নিজেদের খরচে করার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। গতকাল এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট কমিটির প্রথম সভা ছিল মিরপুরে বিসিবি হেড কোয়ার্টারে।

৫ সদস্যের এই কমিটির আহ্বায়ক মাহবুব আনাম জানিয়েছেন, ‘কীভাবে আমরা এই পরিকল্পনাটি করব তার একটা রূপরেখা তৈরি করা হয়েছে।’ জায়গা বুঝে নেওয়ার পর টেন্ডারের মাধ্যমে কনসাল্টিং ফার্মকে স্টেডিয়াম তৈরির কাজ দেওয়া হবে।