নববর্ষে কলকাতায় নতুন ধারাবাহিক ‘কনক কাঁকন’

কনক ও কাঁকন দুই বোন। তাদের বাবা ছিলেন দৌড়বীর। তিনি চাইতেন নিজের অপূর্ণ স্বপ্ন পূরণ করুক ছোট মেয়ে কনক। কারণ সেও বাবার মতোই দৌড়বীর।

এ দিকে কাঁকনের আবার ফুসফুসের সমস্যা রয়েছে। বেশি কায়িক শ্রমের কাজ করা তার নিষেধ। তবুও বোনের স্বপ্ন পূরণের জন্য ছোট ছেলে-মেয়েদের নাচ শেখাতে যায়।

আর সেই দুই বোনের সম্পর্কেরই নানা টানাপোড়েন নিয়ে কলকাতার চ্যানেলে কালার্স বাংলায় আসছে নতুন ধারাবাহিক ‘কনক কাঁকন’। ১৫ এপ্রিল থেকে স্থানীয় সময় রাত ৮টা থেকে ধারাবাহিকটি দেখা যাবে। ‘

নাটকের কাঁকনের চরিত্রে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। আর ছোট বোন কনক হয়েছেন শ্রাবণী ভুনিয়া।