মিরপুরের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে দুটি ফ্লোর

রাজধানীর মিরপুর ১৪ নম্বরে অবস্থিত পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফয়ার সার্ভিসের ১৫ ইউনিট তিন ঘণ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে। 

রোববার বিকেলে রাজধানীর মিরপুর ১৪ নম্বরের পুলপাড় এলাকায় একটি ১০তলা ভবনের ছয়তলায় লাগা আগুন।
ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আনে।

ভবনের ছয় এ সাততলা পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।  

এই ঘটনায় রুহুল আ‌মিন ন‌া‌মে এক ফায়ারম্যান আহত হয়েছেন। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতর আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছে।