দেশজুড়ে আবার এসেছে বজ্রপাতের মৌসুম। এ সময়ে বজ্রপাতে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। তবে সচেতন থাকলে এই বিপদ থেকে রেহাই পাওয়া যায় সহজেই।
এ-সংক্রান্ত একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে তথ্য মন্ত্রণালয়। শহর এবং গ্রাম দুই জায়গাতেই বজ্রপাত বিপদজনক। এই বিপদ থেকে উদ্ধার পেতে প্রামাণ্যচিত্রটিতে কয়েকটি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
ঘরে অথবা বাইরে দুই স্থানেই বজ্রপাত জীবনহানির কারণ হতে পারে। সাবধানতা হিসেবে তাই বলা হয়েছে বজ্রপাতের সময় ঘরের ধাতব বস্তু, টেলিফোন না ধরতে। এছাড়া দরজা-জানালা বন্ধ করে ঘরে থাকতে বলা হয়েছে। বন্ধ রাখতে বলা হয়েছে বৈদ্যুতিক সংযোগে থাকা টিভি, ফ্রিজ, কম্পিউটারসহ অন্যান্য যন্ত্র।
বাইরে অবস্থান করলে বলা হয়েছে বসে থাকতে। গাছের বা বৈদ্যুতিক খুঁটির নিচে না যেতে। পানির মধ্যে দাঁড়িয়ে না থাকতে- ইত্যাদি।