শ্রদ্ধা কাপুর এবং প্রভাস একে অপরের দিকে তাকিয়ে আছেন। গোলাপি রঙের পোশাক পরা শ্রদ্ধার মুখে মিষ্টি হাসি। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এনডিটিভি জানায়, শাহু সিনেমার ছবি এটি। এতে দেখা যাচ্ছে, শ্রদ্ধা একটি গোলাপি রঙের ড্রেস পরে রয়েছেন এবং প্রভাস একটি সাদা টি-শার্ট। তবে শ্রদ্ধা এবং প্রভাস কেউই এ ছবি প্রকাশ করেননি। ফ্যান ক্লাব ইনস্টাগ্রামে ছবিটি শেয়ার করেছে।
অ্যাকশন সিনেমা শাহু-তে থাকবে প্রচুর মারামারির দৃশ্য। সুজিতের পরিচালনায় সিনেমাটির প্রযোজনা করছেন ভামশি। সিনেমাতে আরও অভিনয় করছেন, নীল নীতিন মুকেশ, মন্দিরা বেদি, বিজয় এবং জ্যাকি শ্রফ।
সিনেমাটির শুটিং হয়েছে হায়দরাবাদ, আবুধাবি, দুবাই, নিউ ইয়র্ক এবং ইউরোপে। ২০১৭ সালের আগস্টে সিনেমার শুটিং শুরু হলেও এটি মুক্তি পাবে আগামী বছরের আগস্টে। একই সঙ্গে তামিল, হিন্দি এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে শাহু।