অমৃতা খানের ফেসবুক হ্যাক

মাঝে মাঝেই তারকারা হ্যাকারের কবলে পড়ছেন। এবার হ্যাকিংয়ের শিকার হলেন চিত্রনায়িকা অমৃতা খান। দেশ রূপান্তরকে অমৃতা জানান, আজ সকাল ৮টার পর থেকে তিনি আর ফেসবুকে ঢুকতে পারছেন না। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম, কিন্তু পরে বুঝতে পারেন ফেসবুক হ্যাক হয়েছে।

ইতিমধ্যেই আইটি বিশেষজ্ঞদের দ্বারস্থ হয়েছেন তিনি। অমৃতা বলেন, ‘ফেসবুক হ্যাক হওয়ার পর নিজে নিজে নানাভাবে চেষ্টা করেছি আইডি ফেরত পাওয়া যায় কিনা। পরে আইটি বিশেষজ্ঞদের শরণাপন্ন হয়েছি।’

এদিকে ফেসবুক হ্যাক হলেও এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি বলে জানান অমৃতা। ভক্তদের অনুরোধ করেছেন যাতে আইডি ফেরত না পাওয়া পর্যন্ত সতর্ক থাকে।