জাতীয় দলের ক্যাম্পে প্রায় শুরু থেকেই যোগ দেবেন বাংলাদেশের ওয়ানডে দলের সহঅধিনায়ক সাকিব আল হাসান। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তা নিশ্চিত করা হলো।
মিরপুরে দুপুরে বিশ্বকাপ ও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করা হলো। সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। সাকিবের প্রসঙ্গে তিনি জানালেন, ‘গতকাল (সোমবার) তাকে বোর্ড থেকে চিঠি পাঠিয়েছি। সে ২২ বা ২৩ তারিখে দলের সঙ্গে যোগ দেবে।’
আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের খেলোয়াড় সাকিব ভারতে আছেন। একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এখন পর্যন্ত। ২২ তারিখ থেকে মিরপুরে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।