অশ্লীল ভিডিও ছড়িয়ে গ্রেপ্তার ‘বাদশা ট্যাটু’

ফেসবুকে অশ্লীল ভিডিও ছড়িয়ে গ্রেপ্তার হয়েছে এক যুবক। ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগ তাকে গ্রেপ্তার করে। ডিএমপি নিউজের খবরে এমনটা বলা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম মো. তরিকুল ইসলাম বাদশাহ ওরফে 'বাদশা ট্যাটু'। মঙ্গলবার রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অশ্লীল ভিডিওসহ মোবাইল ফোন ও তার ফেসবুক আইডি এবং পেজটি (ট্যাটু স্টুডিও নিউ মার্কেট) জব্দ করা হয়।

সাইবার ক্রাইম বিভাগ সূত্রে জানানো হয়, বাদশা তার ট্যাটু স্টুডিও নিউমার্কেট নামে ফেসবুক পেজে এক নারীর অর্ধউলঙ্গ শরীর নিয়ে এক পূরুষের বিভিন্ন কুরুচীপূর্ন মন্তব্যের ভিডিও প্রকাশ করে যা ভাইরাল হয়। অনলাইনে অনেকেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন।

তার বিরুদ্ধে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় একটি মামলা হয়েছে।