নুসরাত হত্যা

সম্পূর্ণ বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন দেওয়া হবে: ডিআইজি

মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশের ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্লানিং) এসএম রুহুল আমিন।

বুধবার বিকেলে সোনাগাজী ফাজিল মাদ্রাসায় নুসরাতের গায়ে আগুন লাগানোর ঘটনাস্থল সাইক্লোন শেল্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যেহেতু এ মামলা নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কাজ করছে তারা প্রতিনিয়তই মামলার অগ্রগতি নিয়ে কথা বলছেন সেহেতু আমরা এ বিষয়ে কোন কথা বলতে চাই না। আমরা মাত্র কাজ শুরু করলাম। সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলব।

এসএম রুহুল আমিন আরও বলেন, হত্যাকাণ্ডের আগে-পরে পুলিশের কোন গাফিলতি আছে কিনা বা এ ধরনের ঘটনা প্রতিরোধে কি করা উচিত তা তদন্ত ও অনুসন্ধান করে খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত কমিটি গঠন করেছে।