ইলিয়াস ‘নিখোঁজ’ নিয়ে দুদু প্রধানমন্ত্রী কথা রাখেননি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আপনি কথা দিয়েছিলেন, নিখোঁজ ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফেরত দেবেন। কিন্তু এত দিন কেটে গেল, ইলিয়াস তার পরিবারের কাছে ফিরে আসেনি। আপনি কথা দিয়ে কথা রাখেননি।’ গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এম ইলিয়াস আলী মুক্তি ছাত্র-সংগ্রাম পরিষদের উদ্যোগে ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিখোঁজ এম ইলিয়াস আলীর’ সন্ধান দাবিতে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনি তো ভয়ংকর ক্ষতিগ্রস্ত একটি পরিবারের সদস্য। আপনি তো হৃদয় দিয়ে অনুভব করতে পারেন পরিবারে একটি সদস্য না থাকলে, মৃত্যু হলে, পরিবারের অন্য সদস্যদের কত কষ্ট ও বেদনা হয়।’