না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র পরিচালক হাসিবুল ইসলাম মিজান। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনশ্রীর বাসায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবরটি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
এদিকে মিজানের মেয়ের বরাত দিয়ে দেশ রূপান্তরকে পরিচালক শফিক হাসান বলেন, ‘নিত্যদিনের মতো আজও বিকেলের দিকে নিজের ঘরে ঘুমান মিজান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার ঘরে গিয়ে দেখা যায়, নিথর পড়ে রয়েছেন তিনি।’ পরে ডাক্তাররা জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে মিজানের।
উল্লেখ্য, হাসিবুল ইসলাম মিজান ‘আমার স্বপ্ন তুমি’, কপাল, জন্ম, ‘হৃদয়ে আছো তুমি’সহ বেশকিছু ছবি নির্মাণ করেন। এর মধ্যে ‘আমার স্বপ্ন’ তুমি সর্বাধিক ব্যবসা সফল হয়। এই ছবিতে অভিনয় করেন শাবনূর, ফেরদৌস ও শাকিব খান।