বিদেশে নেওয়া হতে পারে সুবীর নন্দীকে

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা সংগীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এদিকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার চিন্তা-ভাবনা করছেন নিকটাত্মীয়রা। সুবীর নন্দীর আত্মীয় তৃপ্তি কর দেশ রূপান্তরকে লেন, ‘উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে নেওয়ার ব্যাপারে আলোচনা চলছে।’