ফ্রান্সের ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রালের আগুনে যিশু খ্রিস্টকে দেখা গেছে বলে দাবি করেছেন অনেকে।
সোমবার ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেকটাই ধ্বংস হয়ে গেছে প্যারিসে অবস্থিত মধ্যযুগে নির্মিত নটর ডেম ক্যাথেড্রাল।আগুনে ৮৫০ বছরের প্রাচীন এই ভবন উঁচু মিনার ও ছাদ ধসে পড়ে।
আগুন লাগার পর স্কটল্যান্ডের এক নারী প্রথম সেখানে যিশুকে দেখার দাবি তোলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার নাম লেসলি রোয়ান।
৩৮ বছর বয়সী এ নারী ফেসবুকে লেখেন, আমার মনে হচ্ছিল হয়ত কোনো ভুল দেখছি, কিন্তু বন্ধুরা একবার ভালো করে তাকান, কী দেখা যাচ্ছে?
তাকে সমর্থন জানিয়ে কয়েকজন মন্তব্য করেন, 'আমারও মনে হচ্ছে যিশুর অবয়ব দেখা যাচ্ছে।'
অন্য কেউ বলেন, 'আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, গাউনসহ সবটাই', অথবা, হ্যাঁ আমি একদম ঠিক দেখতে পাচ্ছি- এটা যিশুই।'
আগুন লাগার পর ওই নারী এর ছবি দেখতে দেখতে ধোঁয়ার মধ্যে যিশুর অবয়ব খুঁজে পান বলে জানান। অনেকেই তাকে এ বিষয়ে সমর্থন দিয়ে যাচ্ছেন।
খবর ডেইলি মেইল।