ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর।
শনিবার বিকেলে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ব্লক সংলগ্ন বাগান গেট থেকে শাহবাগ থানা-পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় মরদেহটির পরনে রঙিন ছাপার জামা ছিল।
শাহবাগ থানার এসআই রহিদুল ইসলাম জানান, হাসপাতালের বাগান গেটের ভেতর থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় এখনো জানা যায়নি। তবে তাকে দেখে ভবঘুরে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জান যাবে।
তিনি আরও জানান, ওই বৃদ্ধার পরিচয় শনাক্তের জন্য পিবিআই ও কাজ করছে। বৃদ্ধার আঙুলের ছাপ নিয়েছে পিবিআই।