সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ওলিপুর গ্রামের এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের খাইরুল ইসলাম(২৫) নামের একজনকে পুলিশ শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে। সে ওই গ্রামের হেলাল শেখের ছেলে।
উল্লাপাড়া থানা অফিসার ইনচার্জ দেওয়ান কওশিক বলেন, গত ১৫ এপ্রিল বিকেলে উল্লাপাড়া উপজেলার ওলিপুর গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে একই গ্রামের খাইরুল ইসলাম ও তার সহযোগী রফিকুল ইসলাম কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনার পর ধর্ষিতার পিতা গ্রামের মাতব্বরদের কাছে এ বিষয়ে বিচার দাবি করে। গ্রাম্য মাতব্বররা বিচার দেওয়ার আশ্বাস দিয়ে নানা অজুহাতে কালক্ষেপণ করে। নিরুপায় হয়ে তিনি ১৯ এপ্রিল শুক্রবার সকালে উল্লাপাড়া মডেল থানায় ওই দুই ধর্ষককে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার রাতেই অভিযান চালিয়ে ধর্ষক খাইরুল ইসলামকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।