চট্টগ্রাম নগরীর বাদশা মিয়া রোডের চারুকলা ইনস্টিটিউটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী উদ্বোধন করেন।
এদিকে সভাপতি ও সাবেক মুখ্য সচিব আবদুল করিমের সভাপতিত্বে চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চাকসু ভিপি নাজিম উদ্দিন, আলাউদ্দিন আহমেদ নাসিম, কাজী ইমাম হোসেন বিলু, জাফর আলম, দাউদ আবদুল্লাহ লিটন, মোকাদ্দেস আলী মজুমদার শাহীন, ফেরদাউস বশীর ও ড. এ বি এম আবু নোমান প্রমুখ।
সভায় আগামী ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবসে পুনর্মিলনি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।