নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, রাজধানী ঢাকার আশপাশে বয়ে যাওয়া নদীগুলোকে আগের অবস্থায় ফেরাতে সরকার কাজ করছে। ১০ বছর পর রাজধানীবাসী এসব নদী থেকে স্বচ্ছ পানি পাবেন। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ধরিত্রী বাংলাদেশের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তৃতায় খালিদ মাহমুদ বলেন, ‘আমাদের বোধ জাগ্রত না হলে ধরিত্রীকে বাঁচানো যাবে না। দখলদাররা নদীকে এমনভাবে দখল করে রেখেছেন যে ছাড়তে চাচ্ছেন না।’
সভাপতির বক্তব্যে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, পরিবেশ সম্পর্কে আমরা মোটেও সচেতন নই। সবাইকে সচেতন হতে হবে।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষাবিদ অজয় কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।