নেটিজেনদের মনে প্রশ্ন- বলিউড অভিনেতা ভিকি কৌশলের প্রেম কি তবে ভেঙেই গেল। ইন্টারনেটে তার প্রেমিকার একটি পোস্ট ভিকির ভক্তদের তাই ভাবাচ্ছে।
ভিকি কৌশলের বান্ধবী ও প্রেমিকা হারলীন শেঠি ইনস্টাগ্রামে সম্প্রতি একটি কবিতা পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন ‘আমিই আমার নিজস্ব ট্যাগ’। সেই কবিতার কয়েকটি লাইনের মধ্যে সবথেকে বিতর্কিত হল, ‘Link ups don't build me/Breakups don't break me'।
এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন যে উড়ি: দ্য সার্জিকাল স্ট্রাইক তারকা ভিকির সঙ্গে সম্পর্ক ভেঙেছে হারলীনের।
এইচটি মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডসে, হিন্দুস্তান টাইমসের একটি সাক্ষাত্কারে ভিকি জানিয়েছিলেন তিনি সিঙ্গেল।
তিনি জোর গলায় জানিয়েছিলেন ‘একদম সিঙ্গল' তিনি, এবং প্রেম করার জন্যও এখন ফাঁকাই আছেন। হারলীন শেঠি একজন অভিনেত্রী। ওয়েব সিরিজ ব্রোকেন বাট বিউটিফুলে তাকে বিক্রান্ত মাসসির বিপরীতে এবং লাভ বাইট নামে একটি ছোট চলচ্চিত্রে দেখা গেছে।
নানা সূত্রের খবর, ভিকি কৌশলের ব্যস্ত সময়সূচির কারণে তাদের সম্পর্কে চিড় ধরেছে। এছাড়াও ক্যাটরিনা কাইফ এবং ভূমি পেডেনকারের নামও উঠে আসছে এই সম্পর্ক ভাঙার কারণ হিসেবে।
হারলীন শেঠির সঙ্গে ভিকি কৌশলের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আনেন ভিকি কৌশলই। মাসান অভিনেতা নেহা ধুপিয়ার টক শো ‘নো ফিল্টার নেহা'তে তাদের এই প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি দিলজিত দোসাঞ্জের গান ডু ইউ জোন হারলীনকে উৎসর্গ করেন।
ভিকি ভানু সিংয়ের ভূতের চলচ্চিত্রে ভূমি পেডনেকার সঙ্গে চিত্রগ্রহণ করছেন। করণ জোহরের তখত এবং আদিত্য ধরের পরবর্তী প্রকল্পেও দেখা যাবে ভিকি কৌশলকে।