ঢাবি শিক্ষার্থী ফারজানার পাশে ছাত্র অধিকার পরিষদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) ইনস্টিটিউটের শিক্ষার্থী ফারজানা সুলতানার মামার চিকিৎসায় অর্থ সংগ্রহ করছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

কোটা সংস্কার আন্দোলনকে ভিত্তি করে গড়ে ওঠা এ সংগঠনের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন রোববার ফেসবুকে এ তথ্য জানান। 

ফারজানার মামা আবু মুসার হার্টে ব্লক ধরা পড়েছে। তিনি একজন রিকশাচালক।

জানা যায়, ফারজানা মামা আবু মুসার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা। মামার চিকিৎসার অর্থ জোগাড় করতে বিশ্ববিদ্যালয়ে রান্না করা খাবার বিক্রির উদ্যোগ গ্রহণ করেছেন ফারজানা।

এ ব্যাপারে ফারজানা জানান, সোমবারের মধ্যে মামার চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা লাগবে। ছয় মাস পর আরো টাকা লাগবে। মামার আর্থিক অবস্থা ভালো না হওয়ায় খাবার বিক্রি করে অর্থ সংগ্রহের চেষ্টা করছি।

এরপর তার পাশে এসে দাঁড়ায় ছাত্র অধিকার পরিষদ। তারা রোববার ১৭ হাজারেরও বেশি অর্থ সংগ্রহ করে। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও বিজ্ঞান গ্রন্থাগার থেকে তারা এ অর্থ সংগ্রহ করে। 

অর্থ সংগ্রহ অভিযান চলবে বলে জানান নেতাকর্মীরা।