ফেনীতে আলী হোসেন (৪৬) নামে ট্রেনে কাটা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ফেনী রেলওয়ে স্টেশনের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ফেনী রেল পুলিশের এসআই হারুন অর রশিদ জানান, ওই দিন সকাল ১০টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি মৃতদেহ উদ্ধার করা হয়। তার হাত থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে তিনি চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন।
আলী হোসেন ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সাহেবনগর গ্রামের ধলু মিয়ার ছেলে।
হারুন অর রশিদ জানান, ওই চিরকুটে নিহতের নাম-ঠিকানাসহ তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেন।
তিনি দুরারোগ্য ব্যাধির যন্ত্রণায় আত্মহত্যা করেছেন বলেও ওই চিরকুটে লিখে যান।