চট্টগ্রামে মুখ্য সচিব

এসডিজি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে ভূমিকা রাখতে হবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে ভূমিকা রাখতে হবে। এসডিজি বাস্তবায়নের জন্য নাটোরকে ঘিরে একটি মডেল ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে সব জেলাকে ঘিরে আলাদা আলাদা মডেল ঘোষণা করা হবে। গত রবিবার চট্টগ্রাম সার্কিট হাউজে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে রোহিঙ্গা ইস্যু ও জলবায়ু পরিবর্তন এসডিজি অর্জনে বাধা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা নিয়ে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও ভাবছে। সেপ্টেম্বরে এ দুটি সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সভা হবে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা থাকবেন। সেই সভা থেকে কার্যকর সমাধান বেরিয়ে আসতে পারে। এসডিজিতে বাংলাদেশের অর্জন সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় এসডিজির সব লক্ষ্যমাত্রা

বাস্তবায়ন সম্ভব।’