গুণীজন বক্তৃতা

‘ধর্মীয় সমন্বয় বাঙালি সংস্কৃতির মুখ্য উপাদান’

বিভিন্ন ধর্মের মধ্যে সহিষ্ণুতা, সহাবস্থান ও সমন্বয় বাংলার ধর্মীয়-সামাজিক সংস্কৃতির মুখ্য উপাদান। আগত সব ধর্মকেই বাংলা নিজের আর্য-পূর্ব মানসিকতা দিয়ে সিক্ত করেছিল। আর সেই মানসিকতায় প্রাধান্য লাভ করেছিল মানবতা, উদারতা ও সাম্যভাবনা। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়ামে ‘ধর্মীয় বহুত্ববাদ : প্রাক-ঔপনিবেশিক বাংলায়’ শীর্ষক বক্তৃতায় এ মন্তব্য করেন ইতিহাসবিদ ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ফেলো ড. আবদুল মমিন চৌধুরী।

জ্ঞানতাপস আবদুর রাজ্জাক ফাউন্ডেশন আয়োজিত ‘গুণীজন বক্তৃতামালা’র দ্বিতীয় পর্বের প্রথম বক্তৃতা এটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ ড. আকবর আলি খান। স্বাগত বক্তৃতা করেন জ্ঞানতাপস আবদুর রাজ্জাক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আহরার আহমদ। বিজ্ঞপ্তি।