সিংগাইরে এবার প্রতিবন্ধি শিশু ধর্ষণের শিকার

মানিকগঞ্জের সিংগাইরে আবারও ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের পর এবার ধর্ষিত হয়েছে প্রতিবন্ধি এক শিশু।

সিংগাইরের মধ্যধল্যা গ্রামের রফিজ উদ্দিন দেওয়ানের ছেলে এক সন্তানের জনক আল-আমিন দেওয়ান (২৫) বাক প্রতিবন্ধি ওই শিশুকে (১৩) ধর্ষণ করে।

রবিবার সকালে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে প্রতিবন্ধি শিশুর মা সোমবার রাতে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। পুলিশ হেফাজতে মঙ্গলবার দুপুরে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা  মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে সম্পন্ন করেছে। সিংগাইর থানার অফিসার ইন-চার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষিতা শিশুর মা জানান, রবিবার সকাল প্রায় ১১টার দিকে ওই কিশোরী তার বাড়ির অদূরে ছাগল চড়াতে যায়। এ সময় প্রতিবেশী আল আমিন (২৫) তাকে ফুসলিয়ে ফোর্ডসিটি কাঠবাগানের নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করে। দুপুরে শিশুটির বড় গোসল করাতে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে  নির্যাতনের চিহ্ন দেখতে পান। এ সময় তাকে জিজ্ঞাসা করলে ধর্ষণের ঘটনাটি খুলে বলে।

সিংগাইর থানার অফিসার ইন-চার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, সোমবার রাতে সিংগাইর থানায় আল-আমিনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামি কে গ্রেপ্তার করতে একাধিক টিম নিয়ে কাজ করে যাচ্ছি।