লাউয়াছড়া উদ্যান থেকে নবজাতক কন্যা শিশু উদ্ধার

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া নামক এলাকা থেকে নবজাতক এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোরে উদ্ধারের পর শিশুটিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাউয়াছড়া বনের প্রহরী ঋষি বড়ুয়া ও মো. ইব্রাহিম জানান, বুধবার ভোরে টহলের সময় জানকিছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় এক শিশুর কান্নার শব্দ পেয়ে কাছে গিয়ে সদ্য জন্ম নেওয়া এক কন্যা শিশু দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বর্তমানে শিশুটি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।  তবে উদ্ধার হওয়া শিশুটি ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  কর্তব্যরত চিকিৎসক ডা. মুনির।