শিশুদের জন্য মিরাজ

ইউনিসেফের সঙ্গে শিশুদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবেন মেহেদী হাসান মিরাজ। গতকাল ‘চাইল্ড রাইটস অ্যাডভোকেট’ হিসেবে মিরাজকে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করে ইউনিসেফ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দুপক্ষের চুক্তি হয়। সামনের দিনগুলোতে সুবিধাবঞ্চিত শিশুদের সঠিক পুষ্টি, সুস্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ পানি ও স্যানিটেশন আদায়ের লক্ষ্যে কাজ করবেন মিরাজ। বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ইউনিসেফের ‘গুডউইল’ শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।