পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘যৌন ধর্মের দেবী’ সম্বোধন করেছেন চক্রবর্তী অর্ক নামের এক ফেসবুক ব্যবহারকারী।
নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়ার অপব্যবহার অত্যধিক বেশি হয়। মিথ্যা, ভুয়ো বা আপত্তিকর বার্তা ছড়ানোরও চেষ্টা চলে।
‘আমি মোদী নই, আমার বায়োপিকও হচ্ছে না, ট্যুইটারে লিখলেন মমতা’ –এই শিরোনামের একটি প্রতিবেদন ফেসবুক পেজে একজন শেয়ার করেছেন। আর তার কমেন্ট বক্সে মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ করে অত্যন্ত কুৎসিত ও নোংরা আক্রমণ করেছেন চক্রবর্তী অর্ক ।
ফেসবুকে দেয়া তথ্য অনুযায়ী, কোচবিহারের বাসিন্দা এই চক্রবর্তী অর্ক নিজের পোস্টের মাধ্যমে একইসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল আক্রমণ, সম্মানহানীর চেষ্টা, সংখ্যালঘু এক ধর্মের বিরুদ্ধে নির্দিষ্ট আক্রমণ তথা কুৎসা ছড়ানোর মতো একাধিক আইন-বিরোধী কাজ করেছেন। রাজনৈতিক বা ধর্মীয় ‘শত্রুতা’র নামে যা ছড়িয়ে বৃহত্তর বিপদের আশঙ্কা তৈরি করছেন নেটিজেনদের আরেক অংশও।
সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নতুন নয়। তবে পর্যাপ্ত ব্যবস্থার অভাবের কারণে, দিন দিন তা সীমা হারাচ্ছে বলে মনে করছে অধিকাংশ। প্রতিদিনই বাড়ছে কুৎসা রটানোর এই কুপ্রচেষ্টা।