চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আরল্ আর মিলার। সম্প্রতি চট্টগ্রাম নগরের জামালখানে সিআইইউ ক্যাম্পাসে এই সাক্ষাৎ হয়। এই সময় তারা চট্টগ্রামের উচ্চশিক্ষা, কোর্স-কারিকুলাম, সিলেবাস, আন্তর্জাতিক জার্নাল, শিক্ষার গুণগত মান বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করেন।
পরে রাষ্ট্রদূত মিলার সিআইইউর আমেরিকান কর্নার ঘুরে দেখেন এবং চট্টগ্রামের বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সিআইইউর উপাচার্য আন্তর্জাতিকমানের শিক্ষা ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের নানা কর্মকা- ও উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় রাষ্ট্রদূত সব ধরনের সহযোগিতার কথা জানান। এদিন আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি ও স্বাস্থ্য কর্মকর্তা আইভারসন লং, রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর বিল মোলার, সিআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, অ্যাডমিন শাখার উপ-পরিচালক কুমার দোয়েল দে, আমেরিকান কর্নার চিটাগংয়ের সহকারী পরিচালক রুমা দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি।