মডেল, অভিনেতা ও ফিটনেস ট্রেইনার মিলিন্দ সুমনের বিয়ের খবরে হৃদয়ে চিড় ধরেছিল অনেক রমনীরই। কিন্তু সব কিছুকে হাসিমুখে তুড়ি মেরে একবছর কাটিয়ে ফেললেন এই দম্পতি।
বলছি মিলিন্দ সুমন-অঙ্কিতা দম্পতির কথা। ভক্তদের জন্য মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা ছবি বা ভিডিও শেয়ার করেন।
বিবাহবার্ষিকী উপলক্ষ্যে তাদের দারুণ একটি ভিডিও সুমন শেয়ার করেছেন তার ইন্সটাগ্রামে। সুমন সেখানে উল্লেখ করেছেন ‘একটা বছর খুব ভালো কাটালাম আমরা, শুধুমাত্র তুমি এত সুন্দর বলে’।
একটি ফ্যাশন উইকে কাজ করতে গিয়ে মিলিন্দ সুমন আর অঙ্কিতার পরিচয়। সেখানে তারা জুটি হয়ে র্যাম্পে হাঁটেন। এরপর কয়েকটি ম্যারাথনে অংশ নিয়েছেন একসঙ্গে। একসময়ের শীর্ষ মডেল মিলিন্দ সুমনের সঙ্গে হাঁটুর বয়সী অঙ্কিতা জুড়ে যান এভাবেই। বিয়ে করেছেন গত বছর। সেই আলোচিত বিয়ের এক বছর পূর্তিতে সুমন একটি ভিডিও শেয়ার করেছেন। দেখুন সেই সুখী দম্পতির ভিডিও…