চ্যানেল নাইনকে ‘বাপজানের বায়োস্কোপ’ নির্মাতার আইনি নোটিস

পহেলা বৈশাখে চ্যানেল নাইনে ‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্র সম্প্রচারে অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন নির্মাতা রিয়াজুল রিজু। এ অভিযোগে গত বুধবার চ্যানেল নাইন কর্র্তৃপক্ষকে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি। রিয়াজুল রিজুর পক্ষে উকিল নোটিসটি পাঠান আইনজীবী এমএইচ তানভীর। নোটিস থেকে জানা যায়, গত ১৪ এপ্রিল ‘বাপজানের বায়োস্কোপ’ ছবিটি সম্প্রচার করে চ্যানেল নাইন কর্র্তৃপক্ষ। প্রচারের আগে প্রযোজক-পরিচালকের অনুমতি নেওয়া হয়নি।