ব্রুনাই সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

ব্রুনাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যসমাপ্ত তিন দিনের সরকারি সফর নিয়ে সংবাদ সম্মেলন চলছে। শুক্রবার বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার ব্রুনাই সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২১ থেকে ২৩ এপ্রিল ব্রুনাই সফর করেন। সফরে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং একটি বিনিময় নোট স্বাক্ষরিত হয়।