দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে ড. কামাল হোসেন বলেছেন, ‘নিরাশ হলে চলবে না, জনগণের বিজয় হবেই হবে। জনগণ ঠিকই সময়মতো জবাব দেবে’।
শুক্রবার সকালে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে গণফোরামের বিশেষ কাউন্সিলে সভাপতির বক্তব্যে ড. কামাল এ কথা বলেন।
সংবিধান প্রদত্ত বিধানে ক্ষমতার মালিক জনগণ উল্লেখ করে কামাল বলেন, ‘স্বাধীনতা ও সংবিধানতে রক্ষা করতে হলে জনগণকে সতর্ক থাকতে হবে, ঝুঁকি নিতে হবে। একই সঙ্গে অবাধ নিরপেক্ষ নির্বাচন আদায়ে জনগণকে সজাগ থাকতে হবে’।
বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার প্রশংসা করেন তিনি বলেন, ‘তার ভূমিকাকে খাটো করে দেখার সুযোগ নেই। তিনি অনেক সাহসী ভূমিকা রেখেছেন জীবনের ঝুঁকি নিয়ে। দেশে সাবেক এই বিচারপতির ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে’।
বিশেষ কাউন্সিলে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম খান কামাল, এসএম আলতাফ হোসেন, অধ্যাপক আবু সাইয়িদ, রেজা কিবরিয়া, আমসা আমিন, সিরাজুল হক, জগলুল হায়দার আফ্রিক, শফিকউল্লাহ, শফিকুর রহমান খান, ফরিদা ইয়াছমীন, এসএম খালেকুজ্জামান, শান্তিপদ ঘোষ, মোশতাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ গণফোরামের কাউন্সিল হয় ২০১১ সালের ডিসেম্বরে। ১৯৯২ সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে ‘৯৩ সালে ড. কামাল হোসেন গণফোরাম।