বয়সে ৩০ বছর ছোট রুশ তরুণীর প্রেমে মজেছেন জনি ডেপ

অ্যাম্বার হার্ডের সঙ্গে জনি ডেপের বিয়ে বিচ্ছেদ নিয়ে জল কম ঘোলা হয়নি। পরস্পরের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগও আনেন হলিউডের সাবেক এ তারকা দম্পতি।

২০১৭ সালে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে। তবে দুজনেই এখন মজে আছেন নতুন প্রেমে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ৫৫ বছর বয়সী জনি ডেপ প্রেম করছেন বয়সে প্রায় ৩০ বছর ছোট এক রুশ তরুণীর সঙ্গে।

পোলিনা গ্লেন নামে সুন্দরী ও আবেদনময়ী এ তরুণী পেশায় একজন গো গো ড্যান্সার। সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা পোলিনা একজন কোরিওগ্রাফারও।

বর্তমানে জনি ডেপের লস অ্যাঞ্জেলেসের বাড়িতেই থাকেন পোলিনা। দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে সর্বত্র। ছবির সেট থেকে শুরু করে বিদেশ সফর সর্বত্রই জনির সঙ্গী তিনি। 

কিছুদিনের মধ্যে বিয়েও সেরে ফেলতে চান তারা, এমনটা গুঞ্জন উঠেছে। রাশিয়ায় প্রেমিকার বাবা-মায়ের সঙ্গেও নাকি শিগগির দেখা করতে যাচ্ছেন জনি।