আফ্রিকার এক খনি থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরা আবিষ্কার করা হয়েছে। বতসোয়ানার এক খনি খুঁড়ে এ অকর্তিত হীরা পাওয়া গেছে।
বিবিসি জানায়, বিশ্বের ইতিহাসে এটি এখন পর্যন্ত দ্বিতীয় বৃহত্তম অকর্তিত হীরা। ১৭৫৮ ক্যারেটের এ হীরা আকৃতিতে একটি টেনিস বলের সমান।
এর আগে ১৯০৫ সালে সবচেয়ে বড় অকর্তিত হীরাটি আবিষ্কৃত হয়। এটির ওজন ছিল ৩১০৬ ক্যারেট। দক্ষিণ আফ্রিকার একটি হীরা খনি থেকে এটি পাওয়া যায়।
গত কয়েক বছরে বেশ বড় বড় হীরার সন্ধান পাওয়া যাচ্ছে। হীরা সংগ্রহে খনিতে ব্যবহার করা হচ্ছে নতুন যন্ত্র ও প্রযুক্তি। ফলে খণ্ডিত হওয়ার আগেই একেবারে পূর্ণাঙ্গ অবস্থায় এসব হীরা সংগ্রহ করা সম্ভব হচ্ছে।