পিয়াইন নদীতে নিখোঁজ এমসি কলেজছাত্র

জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন এমসি কলেজের ছাত্র আকিকুর রহমান অনিক। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে তিনি নিখোঁজ হন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সদরের ধলা মিয়ার ছেলে অনিক নগরীর আম্বরখানায় একটি মেসে থাকতেন। গোয়াইনঘাট থানার ওসি আবদুল জলিল জানান, আট বন্ধুসহ গতকাল জাফলংয়ে বেড়াতে গিয়েছিলেন অনিক। তারা জাফলং জিরো পয়েন্টের কাছাকাছি পিয়াইন নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে অনিকসহ তিনজনকে খুঁজে না পেয়ে তাদের সঙ্গীরা চিৎকার শুরু করেন।