সালমান খানের নতুন সিনেমা ‘ভারত’-এর প্রথম গান ‘স্লো মোশন’ প্রকাশ হয়েছে সম্প্রতি। ভিডিওতে ভাইজানের সঙ্গে আবেদনময় অবতারে হাজির হয়েছেন হালের নায়িকা দিশা পাটানি।
গানটি প্রকাশের পরপরই প্রশ্ন উঠেছে, সালমানকে কি দিশাকে চুমু দিয়েছেন? বলিউড সিনেমায় বোল্ড সিন এখন স্বাভাবিক। তাহলে এ প্রশ্ন কেন?
কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খান জানান, তার সিনেমায় চুমু বা নগ্ন কোনো দৃশ্য থাকে না। সব বয়সীদের জন্যই তিনি অভিনয় করেন। এমনকি একই অজুহাত দেখিয়ে বিরত আছেন ওয়েব কনটেন্ট থেকে।
‘ভারত’-এর পেপি ধাঁচের গানটিতে বৃষ্টিতে নেচেছেন সালমান ও দিশা। নায়িকা পরনে ছিল হলুদ শাড়ি। যার সঙ্গে তুলনা করা হচ্ছে আগের নায়িকাদের বৃষ্টি ভেজা গানের। তবে দৃশ্যায়নের উত্তাপ বাড়িয়ে দেয় সালমানের চুমু। তাহলে কি চুমুতে সালমানকে রাজি করাতে পেরেছেন পরিচালক আলী আব্বাস জাফর ও কোরিওগ্রাফার ভৈরবী মার্চেন্ট? এর উত্তর খোলাসা হয়নি। তবে কেউ কেউ বলছেন পুরো দৃশ্যায়নে ক্যামেরার কারসাজি রয়েছে।
‘ভারত’-এ সালমানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। আরও অভিনয় করেছেন টাবু, জ্যাকি শ্রফসহ অনেকে।
ঈদুল ফিতর উপলক্ষে ৫ জুন মুক্তি পাবে ‘ভারত’।