মাগুরায় শ্বাসনালিতে মার্বেল বল আটকে শিশুর মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে শনিবার দুপুরে শ্বাসনালিতে মার্বেল বল আটকে রাফি (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রাফির মা রিয়া বেগম জানান, বাড়িতে থাকা কিছু মার্বেল বল নিয়ে খেলা করছিল রাফি। হঠাৎ একটি মার্বেল মুখে দিলে সিটি অসাবধানবশত শ্বাসনালিতে গিয়ে আটকে যায়। এ সময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মশিউর রহমান জানান, শ্বাসনালিতে মার্বেল বল আটকে যাওয়া শিশুটি হাসপাতালে আসার পথেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

রাফি ওই গ্রামের গার্মেন্টস কর্মী জামিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় সব্দাপুর এলাকায় শোকের নেমে এসেছে।